8 November 2026, 08:23 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral
Same Story

আসন্ন শ্যামা পূজা উপলক্ষে ময়মনসিংহে জেলা পুলিশের নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

Covered by 1 sources · 1 reports in this view

First coverage: 2 November 2026, 18:58 · Latest coverage: 2 November 2026, 18:58

Primary story

Dainik Jahan Bangla

আসন্ন শ্যামা পূজা উপলক্ষে ময়মনসিংহে জেলা পুলিশের নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

· Bangladesh

আসন্ন শ্রী শ্রী শ্যামা পূজা-২০২৬ আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে জেলা পুলিশের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

​সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।

​মতবিনিময় সভায় পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান আসন্ন শ্যামা পূজা উপলক্ষে জেলার সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রাসঙ্গিক অন্যান্য বিষয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে উন্মুক্ত আলোচনা করেন। পূজা উদযাপন যেন সম্পূর্ণ নিবিঘ্ন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে সম্পন্ন হতে পারে, সে বিষয়ে বিভিন্ন প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

Original report: Dainik Jahan

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Reports from multiple publishers covering the same event are shown together. AjkerNews is not the author or publisher of these reports.

Related News

Latest