
‘হকাররা আমাদের অংশ, তাদের জন্য বিকল্প স্থান খোঁজা হচ্ছে’
ঢাকা: উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, হকাররা আমাদের অংশ, তাদের নির্দিষ্ট একটি স্থানে বিশেষ করে মিরপুর-১০, মিরপুর-১ ও উত্তরায় হকারদের জন্য বিকল্প স্থান খোঁজা হচ্ছে। দ্রুত তাদের বিকল্প বসার স্থান করে দেওয়া হবে।
সোমবার (২ নভেম্বর) ডিএনসিসি’র প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ হকার্স ইউনিয়নের ১০ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে প্রশাসক এ কথা জানান। সাক্ষাৎকালে হকার্স প্রতিনিধিদল মিরপুরসহ সকল এলাকায় উচ্ছেদকৃত হকারদের পুনর্বাসনের দাবিতে স্মারকলিপি দেন।
প্রশাসক বলেন, হকারদের জন্য হলিডে মার্কেটের পরিকল্পনা রয়েছে সরকারের। আমরা চেষ্টা করছি উচ্ছেদকৃত হকারদের জন্য হলিডে মার্কেটের ব্যবস্থা করা। আমরা যদি হকারদের জন্য বিকল্প স্থানে তিন থেকে পাঁচশো দোকান বসার ব্যবস্থা করি, তাহলে ক্রেতারাও সেখানে আসবে এবং কেনাবেচা ভালো হবে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗