
হ্যালোইন উৎসবে যুক্তরাষ্ট্রজুড়ে গুলির ঘটনায় নিহত বেড়ে ২৪, আহত ৯৪
হ্যালোইন উৎসবের রাতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়া সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত ২৪ জন হয়েছে। এ ছাড়া ৯৪ জন আহত হয়েছেন।
ক্যালিফোর্নিয়া থেকে ডেলাওয়্যার পর্যন্ত বিভিন্ন এলাকায় নাইট ক্লাব, পোশাকের দোকান, স্টেডিয়ামের বাইরে ও কলেজ ক্যাম্পাসের কাছে গোলাগুলির ঘটনা ঘটে। এর আগে নিহতের সংখ্যা ৬ জন বলা হয়েছিল।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের জ্যাকসনভিলে দুটি পৃথক গোলাগুলির ঘটনায় ১৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে দুজন নিহত হয়েছেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗