৫ নভেম্বর ২০২৬, ২০:৫৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

মিরসরাইয়ে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত, চালকসহ আহত ২

২টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ২টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২ নভেম্বর ২০২৬, ১৯:২২ · সর্বশেষ প্রতিবেদন: ২ নভেম্বর ২০২৬, ২০:১৩

প্রধান সংবাদ

Sarabangla বাংলা

মিরসরাইয়ে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত, চালকসহ আহত ২

· বাংলাদেশ

চট্টগ্রাম: চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে মিলন (২০) নামে ট্রাকের এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় এক ট্রাকচালক ও অপর এক হেলপার গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২ নভেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার বারইয়ারহাট পৌরসভার মঈন উদ্দিন ফিলিং স্টেশনের সামনে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। নিহত মিলন পেছনের ট্রাকটির হেলপার ছিলেন। আহতরা হলেন—ট্রাকচালক মানিক (৩৫) এবং অপর হেলপার বিল্লাল (৩৭)।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোরে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে একটি ট্রাক হঠাৎ ব্রেক করলে পেছন থেকে অপর একটি ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায় এবং চালক ও দুই সহকারী কেবিনে আটকা পড়েন। ঘটনাস্থলেই সহকারী মিলনের মৃত্যু হয়।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

আরও সংবাদমাধ্যমে

Chattogram Pratidin বাংলা

মিরসরাইয়ে দুই ট্রাকের সংঘর্ষে কেবিনে আটকে হেলপার নিহত

· বাংলাদেশ

মূল সংবাদ দেখুন →

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ