
‘তোর ছেলেকে বিক্রি করে দিয়েছি’—ফোনের ওপারে অপহরণকারীদের হুমকি!
‘সকাল ১০টার মধ্যে টাকা না পাঠালে তোর ছেলেকে মেরে ফেলব।’ সন্তানের প্রাণ বাঁচাতে অসহায় পিতার আকুতি—‘আমরা গরিব মানুষ, এত টাকা জোগাড় করতে একটু সময় দিন।’ কিন্তু সময় পেরিয়ে যাওয়ার পর ফোনের ওপার থেকে ভেসে আসে আরও কঠিন বার্তা—‘সঠিক সময়ে টাকা দিস নাই, তোর ছেলেকে বিক্রি করে দিয়েছি।’
এমন ভয়ংকর হুমকি আর আতংকের মধ্যে দিন কাটছে বাঁশখালীর দুই শিক্ষার্থীর পরিবারে। চার দিন ধরে নিখোঁজ রয়েছে মো. আনিসুর রহমান (১৩) ও মোহাম্মদ আবু রায়হান (১৩)। তারা দুজনই পুঁইছড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
পরিবারের অভিযোগ, চাকরির প্রলোভনে বাড়ি থেকে বের হওয়ার পর তারা একটি দালালচক্রের খপ্পরে পড়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

