
শাটডাউন শেষে আগামীকাল ক্লাসে ফিরছে চুয়েট শিক্ষার্থীরা
এক দিনের সর্বাত্মক শাটডাউন শেষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আবারও স্বাভাবিক ধারায় ফিরছে শিক্ষা কার্যক্রম। শিক্ষার্থীদের আন্দোলন ও ক্লাস বর্জনের কর্মসূচি শেষ হওয়ায় আগামীকাল মঙ্গলবার (৩ নভেম্বর) থেকে তারা পুনরায় ক্লাসে ফিরছে।
এর আগে আজ (সোমবার) উপাচার্যের অনুপস্থিতিতে অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেনকে রুটিন দায়িত্ব দেওয়ার প্রতিবাদে এক দিনের সর্বাত্মক একাডেমিক শাটডাউন পালন করেছিল শিক্ষার্থীরা। এদিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষাসহ রুটিন দায়িত্বের প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল।
জানা যায়, গত ১ নভেম্বর উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ইউজিসির একটি সভায় ঢাকায় যাওয়ায় অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেনকে রুটিন দায়িত্ব দেওয়া হয়। এর প্রতিবাদে রোববার বিক্ষোভ ও রাতে শাটডাউনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। তবে দিনব্যাপী কর্মসূচি শেষে শিক্ষার্থী প্রতিনিধি যুলক্বার নাঈন মিহাদ জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ৩ নভেম্বর থেকে শিক্ষার্থীরা নিজ নিজ ক্লাসে ফিরছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗