
বিকাশে দেওয়া যাবে ট্রাফিক ফাইন
এখন মাত্র কয়েক ট্যাপেই বিকাশ অ্যাপ থেকেই তাৎক্ষণিক ট্রাফিক ফাইন পরিশোধ করা যাচ্ছে। এছাড়া সারাদেশে বিকাশের সাড়ে তিন লাখের বেশি এজেন্ট পয়েন্ট থেকেও ট্রাফিক ফাইন পরিশোধ করা যাচ্ছে। কমিউনিটি ব্যাংক ও বিকাশের উদ্যোগে নতুন চালু হওয়া এই সেবার মাধ্যমে বাংলাদেশ পুলিশের সব ধরনের ট্রাফিক মামলার ফাইন পরিশোধ করতে পারছেন গ্রাহকরা।
যেকোনো সময় ট্রাফিক ফাইন পরিশোধের প্রয়োজন হলে, বিকাশ অ্যাপের হোমস্ক্রিনে ‘পে বিল’ থেকে ট্রাফিক ফাইন সিলেক্ট করে তৎক্ষণাৎ ফাইন পরিশোধ করতে পারছেন গ্রাহকরা। পাশাপাশি গ্রাহক তার সুবিধা অনুযায়ী বিকাশের যেকোনো এজেন্ট পয়েন্ট থেকেও তাৎক্ষণিক ট্রাফিক ফাইন পরিশোধ সেবা নিতে পারছেন।
রাস্তায় চলাচলের সময় ট্রাফিক আইন অমান্য করার কারণে মামলা হলে তা তাৎক্ষণিকভাবে নিষ্পত্তির সুযোগ দিতে এই নতুন সুবিধা চালু করেছে প্রতিষ্ঠান দুটি। ট্রাফিক ফাইন স্লিপ পাওয়ার পর গ্রাহকেরা বিকাশ অ্যাপের মাধ্যমে যেকোনো সময় যেকোনো স্থান থেকেই এই ফাইন পরিশোধ করতে পারছেন। সাথে সাথেই পেমেন্টের রিসিট দেখিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকে জব্দকৃত নথিপত্র দ্রুত ছাড়িয়ে নেয়া সম্ভব হচ্ছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗