৫ নভেম্বর ২০২৬, ০১:৩৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

চসিককে বছরে ২২৪ কোটি টাকা গৃহকর দেবে বন্দর : আপিলে চূড়ান্ত সিদ্ধান্ত

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২ নভেম্বর ২০২৬, ২১:২০ · সর্বশেষ প্রতিবেদন: ২ নভেম্বর ২০২৬, ২১:২০

প্রধান সংবাদ

Dainik Purbokone বাংলা

চসিককে বছরে ২২৪ কোটি টাকা গৃহকর দেবে বন্দর : আপিলে চূড়ান্ত সিদ্ধান্ত

· বাংলাদেশ

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এখন থেকে প্রতিবছর চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে (চসিক) ২২৪ কোটি টাকা গৃহকর দেবে। ২০২৫-২৬ অর্থ বছর থেকে চট্টগ্রাম বন্দর বছরে ২২৪ কোটি টাকা গৃহকর পরিশোধ করবে। দীর্ঘ আইনী লড়াই শেষে সোমবার চূড়ান্ত শুনানি শেষে বিভাগীয় কমিশনার উভয় পক্ষের উপস্থিতিতে রায় ঘোষণা করেন।

চসিক সূত্রে জানা যায়, চট্টগ্রাম বন্দরের কাছে তাদের দাবি ছিল ২৬৪ কোটি টাকা। কিন্তু বন্দর কর্তৃপক্ষ সেটি মানতে রাজি ছিল না। তাই চসিকের সিদ্ধান্ত না মেনে আইন অনুযায়ী চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কাছে গৃহকর কমানোর আবেদন করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিষয়টি নিয়ে উভয় পক্ষের উপস্থিতিতে একাধিকবার শুনানি হয়। দীর্ঘ শুনানি শেষে সর্বশেষ তারা ১০৩ পৃষ্ঠার একটি ফাইল জমা দেন। গতকাল সোমবার চূড়ান্ত শুনানি শেষে বিভাগীয় কমিশনার উভয় পক্ষের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। গৃহকর হিসেবে বছরে ২২৩ কোটি ৯৭ লাখ টাকা প্রদানের নির্দেশ দেন।

চসিকের রাজস্ব সার্কেল-৭ এর কর কর্মকর্তা একেএম সালাহউদ্দিন বলেন, আগে চট্টগ্রাম বন্দর থেকে চসিক গৃহকর পেত বছরে ৪৫ কোটি টাকা। সারচার্জ বাদ দিলে তা ৩৫ কোটিতে নেমে আসত। প্রকৃতপক্ষে চট্টগ্রাম বন্দর বছরে ৩৫ কোটি টাকা গৃহকর পরিশোধ করত। দীর্ঘ শুনানি শেষে এখন থেকে বন্দর প্রতি অর্থবছরে ২২৪ কোটি টাকা গৃহকর প্রদান করবে।

মূল প্রতিবেদন: Dainik Purbokone

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ