
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম
স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম। গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে কাজী মোহাম্মদ সাইফুল ইসলামকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক হিসেবে বদলির আদেশ দেওয়া হয়েছিল। তবে নতুন আদেশে তাকে রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর মধ্য দিয়ে রাজশাহী বিভাগীয় কমিশনার পদে নতুন দায়িত্ব পাচ্ছেন তিনি। এখন তার যোগদান ও দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার অপেক্ষা।
গত ২০ অক্টোবর রাজশাহী বিভাগের তৎকালীন বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে স্ট্যান্ড রিলিজ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরের সময় প্রটোকল ভঙ্গের অভিযোগ ওঠার পর তার বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗