
চট্টগ্রাম বন্দরের গৃহকর বাড়ছে, সিটি কর্পোরেশনকে বছরে দিতে হবে ২২৪ কোটি
বছরে ২২৪ কোটি টাকা গৃহকর চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে দিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বিভাগীয় কমিশনারের আদালত। বকেয়াসহ চলতি ২০২৬-২৭ অর্থবছরে চট্টগ্রাম সিটি করপোরেশন বন্দরের কাছ থেকে পাবে ২৫৫ কোটি টাকা।
সোমবার (২ নভেম্বর) গৃহকর নির্ধারণ নিয়ে আপিল শুনানি শেষে এ রায় দেওয়া হয়। এর ফলে আগের তুলনায় বন্দরের বার্ষিক গৃহকর বাড়ছে প্রায় ১৮৯ কোটি টাকা।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রাজস্ব সার্কেল-৭ এর কর কর্মকর্তা একেএম সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗