
রংপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে একই দলিলের জাবেদায় দুই ধরনের তথ্য
২০২২ সালের দুটি হেবা ঘোষণার দলিলের তৃতীয় পাতার সপ্তম দফায় পরিবর্তনের অভিযোগ, পার্থক্যের কথা স্বীকার করেছেন সাব-রেজিস্ট্রার ও দুই কর্মচারী
আলামীন, রংপুর: রংপুর সদর সাব-রেজিস্ট্রি অফিস থেকে একই দলিল নম্বরের বিপরীতে সরবরাহ করা দুটি জাবেদা কপিতে ভিন্ন তথ্য পাওয়ার অভিযোগ উঠেছে। ২০২২ সালে নিবন্ধিত দুটি হেবা ঘোষণার দলিলের তৃতীয় পাতার সপ্তম দফার বক্তব্য পরিবর্তন করে নতুন পাতা সংযোজন করা হয়েছে বলে দাবি করেছেন এক অভিযোগকারী। এ বিষয়ে সাব-রেজিস্ট্রার ও সংশ্লিষ্ট দুই কর্মচারী পরিবর্তনের বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছেন প্রতিবেদক।
অভিযোগকারীর দাবি, দলিলের তথ্য পরিবর্তনের ফলে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের জমির মালিকানা ও উত্তরাধিকার নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এ ঘটনায় রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানায় এজাহার দিয়েছেন মো. নুরুজ্জামান ওরফে শাহীন (৬০)।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗