
xখুলনার বিএনপিতে গুপ্ত বা ফ্যাসিবাদের ঠাঁই হবে না : হুইপ রকিবুল ইসলাম বকুল
স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরকে ঘিরে তৃণমূল পর্যায়ে দলীয় প্রস্তুতি ও মতবিনিময় জোরদার করেছে বিএনপি। এরই অংশ হিসেবে খুলনা মহানগরীর দৌলতপুর থানা বিএনপির উদ্যোগে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি স্পষ্ট হুশিয়ারি দিয়ে বলেছেন, খুলনার বিএনপিতে কোনো গুপ্ত কিংবা ফ্যাসিবাদী অপশক্তির ঠাঁই হবে না।
যারা এদের আশ্রয়-প্রশ্রয় দেবেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের বিরুদ্ধেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় দৌলতপুর থানা বিএনপি নেতা মুর্শিদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় হুইপ রকিবুল ইসলাম বকুল সরকারের বিগত ৮ মাসের সাফল্যের চিত্র তুলে ধরেন।
তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে বাস্তবায়ন করে চলেছে। বিগত ফ্যাসিস্ট সরকারের শাসনামলে খুলনার শিল্প ও প্রশাসনিক খাতগুলোকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗