শহরের উমেদনগরে ৪ সন্তানের জননীর আত্মহত্যা
স্টাফ রিপোর্টার ॥ শহরের উমেদনগরে মাহমুদা আক্তার (৩৫) নামের ৪ সন্তানের জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের জাকির মিয়ার স্ত্রী। গতকাল সোমবার বিকালে একই গ্রামে পিতা আজমান মিয়ার বাড়িতে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
পরিবারের লোকজন পুলিশকে না জানিয়ে লাশ দাফনের চেষ্টা করলে পুলিশ ময়নাতদন্তের জন্য সদর থানায় নিয়ে আসে। পরিবার সূত্রে জানা যায়, সে অসুস্থ ছিল। ৩ মাস সিলেট, ঢাকায় আইসিওতে ছিল। কয়েকদিন আগে বাড়ি আসে। এরপর থেকেই সে মানসিকভাবে অসুস্থ ছিল। ওসি জাহিদুল হক জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗