
চাঁদপুরে ছোট ভাইয়ের মারধরে দৃষ্টি প্রতিবন্ধী বড় ভাই মৃত্যু
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে সম্পত্তিগত বিরোধের জেরে ছোট ভাই ও তার স্ত্রীর মারধরে দৃষ্টি প্রতিবন্ধী বড় ভাই শাহজাহান পাটোয়ারীর (৬০) মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের নিজগাছতলা গ্রামের ইচুলী সড়কের উত্তর পাশের পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শাহজাহান পাটোয়ারী ওই বাড়ির মৃত বজলুল গণি পাটোয়ারীর ছেলে। তিনি সরকারি প্রতিবন্ধী ভাতাভোগী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার মেয়ে ও এক ছেলে সন্তান রেখে গেছেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗