
আজ মঙ্গলবার চুয়াডাঙ্গার ভান্ডারদহে আসছেন শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ
চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের ভান্ডারদহ গ্রামে আজ মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় মাহফিল। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামি আলোচক শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। মাহফিলকে কেন্দ্র করে ইতোমধ্যে মাঠ প্রস্তুতসহ প্রয়োজনীয় আয়োজন সম্পন্ন করেছে কর্তৃপক্ষ।
শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আল-জামি’আহ আস-সালাফিয়্যাহ, বাংলাদেশের মহাপরিচালক এবং রাজশাহীর নওদাপাড়ায় অবস্থিত আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করছেন।
মাহফিলে দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা করবেন বিশিষ্ট চিন্তাবিদ, তরুণ লেখক ও গবেষক মাওলানা মোহাম্মদ আল-আমিন। তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗