
সরকার জনগণের রান্নাঘর পর্যন্ত ভোগান্তি পৌঁছে দিয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
সরকার জনগণের রান্নাঘর পর্যন্ত ভোগান্তি পৌঁছে দিয়েছে। এ অযৌক্তিক মূল্যবৃদ্ধি প্রত্যাহার না করলে খালি সিলিন্ডার নিয়ে রাজপথে নামা ছাড়া উপায় নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
সোমবার (২ নভেম্বর) রাতে রাজধানীর রূপায়ন ট্রেড সেন্টারের সামনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ২৯ দিনের ব্যবধানে দুই দফা এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানোর প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
জনগণকে খালি সিলিন্ডার নিয়ে রাজপথে নামার আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন বলেন, গ্যাসের দাম বাড়িয়ে জনবিরোধী সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থাৎ মানুষকে ভোগান্তিতে ফেলার কাজ শুরু করেছে তারা। সরকার যেহেতু আমাদের রান্নাঘর পর্যন্ত পৌঁছে গেছে, আমাদের এখন খালি সিলিন্ডার নিয়ে রাজপথে নামা ছাড়া আর কোনো উপায় নেই। তাই পাড়া-মহল্লার মা-বোনরা খালি গ্যাসের সিলিন্ডার নিয়ে প্রতিবাদ শুরু করুন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗