
নাহিদার নেতৃত্বে ইমার্জিং ট্রফির দল ঘোষণা, আছেন জ্যোতিও
নিগার সুলতানা জ্যোতি নেতৃত্ব ছাড়ার পর বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার। তাঁর নেতৃত্বে আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফিতে খেলতে যাবে বাংলাদেশ। টুর্নামেন্ট সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন অধিনায়ক দায়িত্ব পেলেও দলে জায়গা ধরে রেখেছেন সাবেক অধিনায়ক জ্যোতি।
আগামী ১০ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়ার কথা বাংলাদেশ দলের। ১২ নভেম্বর থেকে আজমানে শুরু হবে ১০ দলের এই প্রতিযোগিতা, চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে গ্রুপ ‘বি’তে। এই গ্রুপের অন্য দল পাকিস্তান, থাইল্যান্ড, নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ে।
নাহিদার ডেপুটি হিসেবে দায়িত্ব পেয়েছেন সোবহানা মোস্তারি। দলের অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে আছেন জ্যোতি, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি ও ফাহিমা খাতুন। এ ছাড়া স্বর্ণা আক্তার, দিলারা আক্তার, রাবেয়া খান, দিশা বিশ্বাস ও ফারিহা ইসলাম তৃষ্ণার মতো ক্রিকেটাররাও আছেন স্কোয়াডে। তবে চোটের কারণে তরুণ পেসার মারুফা আক্তার নেই দলে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




