
নতুন অধিনায়কের নেতৃত্বে এশিয়া কাপের দল ঘোষণা বিসিবির
আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফিতে অংশ নিতে যাওয়া বাংলাদেশ নারী দলের স্কোয়াড আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে হতে যাওয়া এই টুর্নামেন্টে অংশ নিতে আগামী ১০ নভেম্বর দেশ ছাড়বে লাল-সবুজের প্রতিনিধিরা।
তবে আসর শুরুর ঠিক আগে বাংলাদেশ দলে এসেছে বড় পরিবর্তন; নিগার সুলতানা জ্যোতি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোয় নতুন দলনেতা হিসেবে স্পিনার নাহিদা আক্তারের কাঁধে উঠেছে নেতৃত্বের গুরুদায়িত্ব। জ্যোতি নেতৃত্ব ছাড়লেও তাকে রেখেই এবারের ইমার্জিং ট্রফির দল সাজিয়েছে নির্বাচকরা।
সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশন ও টুর্নামেন্টের চ্যালেঞ্জ মোকাবিলায় বেশ ভারসাম্যপূর্ণ একটি স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। ঘোষিত দলে নাহিদার সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন সোবহানা মোস্তারী।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

