
আফগানিস্তানে চীনা বিনিয়োগে লাভবান তালেবান
আফগানিস্তানে খনিজ সম্পদ উত্তোলন ও অবকাঠামো নির্মাণে চীনের বিনিয়োগ বাড়ছে। এতে অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে লাভবান হচ্ছে তালেবান সরকার।
তবে এসব প্রকল্প ঘিরে স্থানীয় মানুষের জমি, পানির অধিকার ও জীবিকা ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ উঠেছে। প্রকল্পের আয় থেকে স্থানীয় বাসিন্দারা যথাযথ সুবিধা পাচ্ছেন না বলেও অভিযোগ রয়েছে।
২০২১ সালের আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় ফেরার পর পশ্চিমা দেশগুলো দেশটিতে তাদের কূটনৈতিক উপস্থিতি কমিয়ে আনে। তবে চীন কাবুলে দূতাবাস খোলা রাখে এবং নতুন সরকারের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার উদ্যোগ নেয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

