
দরবৃদ্ধির শীর্ষে ওয়াইম্যাক্স ইলেকট্রোডস
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৩ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরবৃদ্ধির শীর্ষস্থান দখল করেছে ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারদর ১১ দশমিক ৯৪ শতাংশ বেড়েছে।
ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, এদিন কোম্পানিটির শেয়ারদর ১৩ টাকা ৪০ পয়সা থেকে ১ টাকা ৬০ পয়সা বেড়ে ১৫ টাকায় দাঁড়িয়েছে।
দরবৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে হা-ওয়েল টেক্সটাইলস (বিডি) পিএলসি। কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৯৬ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটির দর ৪৫ টাকা ২০ পয়সা থেকে ৪ টাকা ৫০ পয়সা বেড়ে ৪৯ টাকা ৭০ পয়সায় দাঁড়িয়েছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗