৭ নভেম্বর ২০২৬, ২০:২৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

শিক্ষার্থীদের মধ্যে নজরুলের আদর্শকে ধারণ করতে হবে : সোহেল রুশদী

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৩ নভেম্বর ২০২৬, ১৫:০২ · সর্বশেষ প্রতিবেদন: ৩ নভেম্বর ২০২৬, ১৫:০২

প্রধান সংবাদ

Chandpur Times বাংলা

শিক্ষার্থীদের মধ্যে নজরুলের আদর্শকে ধারণ করতে হবে : সোহেল রুশদী

· শিক্ষা

চাঁদপুর সদর উপজেলার শাহতলী কামিল মাদরাসায় ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জেলা পর্যায়ে প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ৩ নভেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় শাহতলী কামিল মাদরাসা ভেন্যুতে নজরুল বর্ষ উপলক্ষে জেলা পর্যায়ে প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদরাসা গভর্নিং বডির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

প্রধান অতিথির বক্তব্যে গভর্নিং বডির সভাপতি সোহেল রুশদী বলেন,জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় এই আয়োজনে করায় ধন্যবাদ জানাচ্ছি। কাজী নজরুল ইসলাম ছিলেন একাধারে সাম্যের কবি। নজরুল যুবসমাজকে অন্যায়,জুলুম এবং অন্ধকারের বিরুদ্ধে জেগে ওঠার আহ্বান জানিয়েছিলেন। শিক্ষার্থীদের মধ্যে কবি নজরুলের আদর্শকে ধারন করে এগিয়ে যেতে হবে। নজরুল আমাদের শিখিয়েছেন কীভাবে জ্ঞান ও সাহিত্যের মাধ্যমে সমাজের কুসংস্কার দূর করা যায়। তোমাদেরকে কেবল প্রতিযোগিতায় বিজয়ী হলেই চলবে না, নজরুলের সেই অসাম্প্রদায়িক চেতনা,দেশপ্রেম এবং ইসলামের সুমহান মানবিক মূল্যবোধকে নিজের জীবনে ধারণ করতে হবে।

তিনি আরো বলেন, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় কর্তৃক জেলা পর্যায়ে এ ধরনের আয়োজন আমাদের তরুণ প্রজন্মকে অপসংস্কৃতির হাত থেকে রক্ষা করে সুস্থ ধারার সাহিত্য ও ধর্মীয় সংস্কৃতির দিকে ধাবিত করবে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নজরুলের সাহিত্য ও ইসলামের উদার ও মানবিক শিক্ষার সাথে শিক্ষার্থীদের আরও বেশি সম্পৃক্ত হতে হবে। যারা আজ বিজয়ী হবে, তাদের জানাই আন্তরিক শুভকামনা। আর যারা বিজয়ী হচ্ছ না,তাদের বলব তোমরা কেউ হেরে যাওনি। জাতীয় কবির ঈমানী ও মানবিক সৃষ্টিকে চর্চা করতে পারাই তোমাদের সবচেয়ে বড় অর্জন।

মূল প্রতিবেদন: Chandpur Times

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ