
গার্মেন্টস উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক: রাজনৈতিক হীন উদ্দেশ্যে কোনো কোনো মহল পোশাক কারখানার উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এ ধরনের কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হবে।
মঙ্গলবার সচিবালয়ে পোশাক কারখানার মজুরি নিয়ে শ্রমিকদের চলমান আন্দোলনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য কোনো কোনো মহল উসকানি দিচ্ছে, যেন গার্মেন্টসের উৎপাদন ব্যাহত হয়। এটা আমরা কঠোর হাতে দমন করব।’
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗