
কাঠাল পাতা সংগ্রহের সময় বিদ্যুৎ স্পর্শে কৃষকের মৃত্যু
সাকিব আল হাসান নাহিদ,মেলান্দহ: জামালপুরের মেলান্দহে গাছ থেকে ছাগলের জন্য কাঁঠালপাতা সংগ্রহ করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে গোলাম রাব্বানী শেখ (৫৫) নামের এক কৃষক মারা গেছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নলছিয়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতের ভাই আব্দুস সালাম জানান- সকালে বাড়ির পাশে ছাগলের খাবার সংগ্রহের জন্য কাঁঠালগাছে ওঠেন গোলাম রাব্বানী। এ সময় গাছে থাকা অবস্থায় বিদ্যুতের তাড়ের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং গাছ থেকে মাটিতে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্বজনেরা তাঁর মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗