
বাঁশখালীতে দুই স্কুলছাত্র নিখোঁজ, পাঁচ দিনেও সন্ধান পায়নি পুলিশ!
পাঁচ দিন পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি বাঁশখালীর নিখোঁজ দুই স্কুলছাত্র মো. আনিসুর রহমান (১৩) ও মোহাম্মদ আবু রায়হানের (১৩)। সন্তানদের ফিরে পাওয়ার আশায় উৎকণ্ঠা আর আতঙ্কে দিন কাটছে দুই পরিবারের। কোথায় আছে, কার কাছে আছে, কেমন আছে—এমন নানা প্রশ্নের উত্তর খুঁজতে দিশেহারা স্বজনেরা। এর মধ্যে সন্তানদের উদ্ধারে পুলিশের তৎপরতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা। তাঁদের অভিযোগ, পুলিশ প্রত্যাশিত আন্তরিকতা নিয়ে কাজ করছে না।
নিখোঁজ আবু রায়হানের বাবা আবদুর রশিদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কিছুদিন আগে প্রেমবাজার থেকে এক ব্যবসায়ী অপহরণ হয়েছিলেন। তিনি টাকাওয়ালা মানুষ বলে পুলিশ তাঁকে পাঁচ দিনের মধ্যে উদ্ধার করে দিয়েছে। ওই ঘটনায় পুলিশের ব্যাপক তৎপরতা ছিল। আমরা গরিব বলে পুলিশ আন্তরিকতার সঙ্গে কাজ করছে না।’
তিনি আরও বলেন, ‘পুলিশ বলছে, প্রতারক চক্র ফেসবুকে নিখোঁজের সংবাদ দেখে ফোন করছে। তারা আসলে অপহরণ করেনি। এখন আমার প্রশ্ন, অপহরণ না করলে আমার ছেলের সঙ্গে আমাকে কথা বলিয়ে দিল কীভাবে?’
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗