
বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি ফয়সল আহমেদ চৌধুরী
মঙ্গলবার (৩ নভেম্বর) সিনিয়র সহকারী সচিব (বিকল্প কর্মকর্তা) মোঃ তানভীর হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
অফিস আদেশে জানানো হয়, বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির পূর্ববর্তী সভাপতি ও পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার মহোত্তম পিআরএল-এ গমন করায় তাঁকে উক্ত পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সমবায় সমিতি আইন, ২০০১ (সংशोधিত ২০০২ ও ২০১৩)-এর ধারা-৪ এর প্রদত্ত ক্ষমতাবলে এ পরিবর্তন আনা হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়,নতুন সভাপতি ফয়সল আহমেদ চৌধুরী সিলেট বিভাগ ব্যতীত দেশের অবশিষ্ট ৭টি বিভাগের ৭ জন সদস্যের সমন্বয়ে সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালকের সাথে পরামর্শক্রমে অনতিবিলম্বে অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন করবেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
