
বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর
ইন্দোনেশিয়ার বালিতে প্রথম বৈশ্বিক ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর চালু করেছে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স। গত ৩১ অক্টোবর উদ্বোধন করা স্টোরটিতে স্মার্টফোন ও অন্যান্য প্রযুক্তিপণ্য দেখার পাশাপাশি কফি পান, গেমিং এবং বিভিন্ন সৃজনশীল আয়োজনে অংশ নেয়া যাবে।
ইনফিনিক্সের মূল প্রতিষ্ঠান ট্রানশান হোল্ডিংসের ব্র্যান্ডগুলোর মধ্যে এ ধরনের স্টোর এটিই প্রথম। প্রতিষ্ঠানটির ‘জয় টেক’ ভাবনার অংশ হিসেবে প্রযুক্তির সঙ্গে দৈনন্দিন জীবন ও বিনোদনের অভিজ্ঞতা যুক্ত করতে স্টোরটি চালু করা হয়েছে।
স্টোরের সাজসজ্জায় রয়েছে ধাতব পৃষ্ঠ, ডিজিটাল ভিজ্যুয়াল এবং রোবটিক হাতের একটি স্থাপনা। এখানে নোট ৬০ ও হট ৭০ সিরিজের স্মার্টফোনের পাশাপাশি জিটি ৫০ প্রো দেখা যাবে। আরও রয়েছে জেডক্লিপ ২ প্রো ইয়ারবাডস, স্পেস ম্যাক্স ওয়্যারলেস হেডফোন এবং এক্সএনার্জি পোর্টেবল পাওয়ার স্টেশন। দর্শনার্থীরা সরাসরি এসব পণ্য ব্যবহারের অভিজ্ঞতা নিতে পারবেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

