৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

৫ চা বাগানে ৯ দিন রেশন, তলব বন্ধ শ্রমিকের পাশে এমপি পুত্র শাফকাত

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৪ নভেম্বর ২০২৬, ০১:৫৫ · সর্বশেষ প্রতিবেদন: ৪ নভেম্বর ২০২৬, ০১:৫৫

প্রধান সংবাদ

Habiganj Express বাংলা

৫ চা বাগানে ৯ দিন রেশন, তলব বন্ধ শ্রমিকের পাশে এমপি পুত্র শাফকাত

· বাংলাদেশ

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর ও চুনারুঘাট উপজেলার পাঁচটি চা বাগানের শ্রমিকদের রেশন উত্তোলন গত ৯ দিন ধরে বন্ধ রয়েছে। এতে চরম খাদ্য সংকটে পড়েছেন কয়েক হাজার শ্রমিক ও তাঁদের পরিবার। একদিকে কর্মবিরতি, অন্যদিকে বকেয়া মজুরি, রেশন, শ্রভিডেন্ট ফান্ডের টাকা ও অন্যান্য পাওনা না পাওয়ায় বাগানগুলোতে সৃষ্টি হয়েছে মানবিক সংকট।

এমন পরিস্থিতিতে শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সলের ছেলে ও সায়হাম নিট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফকাত আহমেদ। গতকাল মঙ্গলবার ব্যক্তিগত অর্থায়নে পাঁচটি চা বাগানের ৩ হাজার ৪০০ শ্রমিকের মধ্যে ১৭ টন চাল বিতরণ কার্যক্রম শুরু করেন তিনি। প্রত্যেক শ্রমিক পরিবারকে দেওয়া হয় ৫ কেজি করে চাল।

সহায়তা পাওয়া বাগানগুলো হলো-মাধবপুরের নোয়াপাড়া এবং চুনারঘাটের লালচাঁদ, রঘুনন্দন, দেউন্দি ও গিলানী চা বাগান। সামাজিক দায়বদ্ধতা ও মানবিক বিবেচনা থেকে সংকটাপন্ন শ্রমিক পরিবারগুলোর পাশে দাঁড়ানোর এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ