
ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেলচালকের
যশোরের অভয়নগরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আব্দুল্লাহ আল আপন (২২) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার চেঙ্গুটিয়া এলাকার উড়োতলা নামক স্থানে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত উপজেলার বুইকারা গ্রামের ওবাইদুল কাদেরের ছেলে। তিনি পায়রাহাট ইউনাইটেড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
Original report: Silkcity News
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗