
বন্যার ধ্বংসস্তূপ থেকে কৃষকের ঘুরে দাঁড়ানো
হেমন্তের কুয়াশাসিক্ত ভোর। সময় ভোর ৬টার কাছাকাছি। সূর্যের আভায় চিকচিক করছে কুয়াশাসিক্ত ধানের শীষ। সাতসকালে কৃষক ছুটে যান আমন ক্ষেতে। ধানের শীষের আন্দোলিত হন কৃষক। আর কিছুদিন পরেই শুরু হবে ধান কাটা। নবান্ন উৎসব।
এই গল্প শুধু আমন ধান রোপণের খবর নয়। এর নেপথ্যে রয়েছে এক নিগূঢ় কাহিনি। যা ধ্বংসস্তূপ থেকে কৃষকের ঘুরে দাঁড়ানোর এক স্বপ্নময় গল্প।
চলতি বছরের জুলাই মাসের বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কৃষিখাতে। রোপা আউশ, আমনের বীজতলা ও গ্রীষ্মকালীন সবজি ক্ষেত-তলিয়ে গিয়েছিল বন্যার পানিতে। সরকারি তথ্যমতে, ৯৬০ হেক্টর জমির আমনের বীজতলা নষ্ট হয়েছে। সবমিলে চট্টগ্রামে ১৬ হাজার ২৬ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। বন্যায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় এক লাখ ২৬ হাজার ৫১১ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়। সেই ধ্বংসস্তূপ থেকে বীজতলা তৈরি, বীজ সংগ্রহ করা ও নতুন করে জমি প্রস্তুতে ঘুরে দাঁড়ানোর লড়াই করেছিলেন কৃষক। যে স্বপ্ন নিয়ে কৃষক নতুন করে শুরু করেছিলেন, সেই স্বপ্ন এখন ধরা দিয়েছে কৃষকের হাতের মুঠোয়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
