
মিরসরাইয়ে এলজি ও বিষ্ফোরক দ্রব্যসহ একজন গ্রেপ্তার
চট্টগ্রামের মিরসরাইয়ে অস্ত্রসহ নওশেদ আলম নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি, পাঁচটি রকেট ফ্লেয়ারস (বিষ্ফোরক দ্রব্য) এবং চারটি ছোরা অস্ত্র উদ্ধার করা হয়। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ২টায় সাহেরখালী ইউনিয়নের ডোমখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নওশেদ আলম মিরসরাই উপজেলার ডোমখালী এলাকার জসিম উদ্দিনের ছেলে। বুধবার (৪ নভেম্বর) জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল দুপুর ২টার […]
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

