৭ নভেম্বর ২০২৬, ০২:৪৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

মাধবপুরে এসআরবির অভিযান ৩০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৭ নভেম্বর ২০২৬, ০০:৫৮ · সর্বশেষ প্রতিবেদন: ৭ নভেম্বর ২০২৬, ০০:৫৮

প্রধান সংবাদ

Habiganj Express বাংলা

মাধবপুরে এসআরবির অভিযান ৩০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

· অপরাধ

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে এসআরবির অভিযানে একটি কভার্ড ভ্যান থেকে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত কভার ভ্যানটিও জব্দ করা হয়। গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার কালিকাপুর গ্রামে কানসাই নেরোল্যাক পেইন্টস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান ফটকের পাশ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়া সদর উপজেলার রাজাপুর গ্রামের জাহিদুল ইসলামের ছেলে ফজলে রাব্বী (২৫) এবং নোয়াখালীর সুবর্ণচর উপজেলার হাজী বছির আহম্মদের বাড়ির মৃত বছির উদ্দিনের ছেলে নূর উদ্দিন (৩৫)।

এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের এবং জব্দ করা আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-৯-এর অভিযান অব্যাহত থাকবে।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ