
আদালত প্রাঙ্গণে মামলার বাদীকে মারধর করায় কারাগারে জেমি
স্টাফ রিপোর্টার: জামালপুরে নাশকতার মামলার বাদীকে আদালত প্রাঙ্গণে মারধরের অভিযোগ উঠেছে মামলার আসামিদের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জান্নাতুল হুমায়রা ওরফে জেমি নামের এক নারীকে আটক করে পুলিশ। পরে আদালতে হাজির করা হলে তিনি মারধরের বিষয়টি স্বীকার করেন। এ সময় আদালত তাঁর জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মঙ্গলবার বিকেলে জামালপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার মো. রাসেল হোসেন জামালপুর সদর উপজেলার লাঙ্গলজোড়া এলাকার বাসিন্দা। তিনি মাথায় গুরুতর পেয়ে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗