
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন: ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর এল-সাইদ
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে ডেমোক্র্যাটপ্রার্থী আবদুল এল-সাইদ রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে হারিয়ে সিনেটর নির্বাচিত হয়েছেন। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম হিসেবে সিনেটে যাচ্ছেন তিনি।
বুধবার (৪ নভেম্বর) আল জাজিরার খবরে বলা হয়, এল-সাইদ তার প্রতিদ্বন্দ্বী রজার্সকে দুই লাখের বেশি ভোটের ব্যবধানে হারিয়েছেন।
অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী, মিসরীয় বংশোদ্ভূত সাবেক এই জনস্বাস্থ্য কর্মকর্তা গত নভেম্বরে দলীয় মনোনয়ন নিশ্চিত করেছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্প এবং শীর্ষস্থানীয় রিপাবলিকান সহযোগীরা প্রচার করেছিলেন, এল-সাইদ মুসলিম পরিচয়, ইসরায়েল ইস্যুতে অবস্থান এবং প্রগতিশীল নীতিগুলো তাদের সম্প্রদায়গুলোকে ঝুঁকিতে ফেলবে এবং জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দেবে। তবে তাতে তার ভোটের ওপর কোনো প্রভাব পড়েনি।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗