
তাহসিফের মৃত্যু: ফের ৩ দিনের রিমান্ডে দিশা
বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরীর (২৭) লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় সন্দেহভাজন আসামি জেরিকা তাসনিম দিশাকে (১৯) জিজ্ঞাসাবাদের জন্য ফের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (০৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম এই আদেশ দেন। এর আগে গত ১ নভেম্বর তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন অপর একটি আদালত। সেই রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে ফের সাত দিনের রিমান্ড আবেদন মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ফিরোজ উদ্দিন। […]
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗