৭ নভেম্বর ২০২৬, ২৩:০৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

তাইজুলের ফর্মহীনতা নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৪ নভেম্বর ২০২৬, ১৬:৩৮ · সর্বশেষ প্রতিবেদন: ৪ নভেম্বর ২০২৬, ১৬:৩৮

প্রধান সংবাদ

Sarabangla বাংলা

তাইজুলের ফর্মহীনতা নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ

· খেলা

সাকিব আল হাসান টেস্ট ছাড়ার পর টেস্টে তাইজুল ইসলামই ছিলেন স্পিন বিভাগে বাংলাদেশের নেতা। বিশেষ করে দেশের মাঠে অনুষ্ঠিত টেস্ট ম্যাচগুলোতে উইকেট এনে দিতে মুড়িমুড়কির মতো। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই ধার হারিয়েছেন বাঁহাতি এই স্পিনার। শেষ ৪ টেস্টে উইকেট পেয়েছেন মাত্র ৫টি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজের প্রথম টেস্টে স্পিনবান্ধব পিচেও ব্যর্থ তাইজুল। অভিজ্ঞ স্পিনারের এমন ছন্দহীনতা চিন্তায় ফেলেছে বাংলাদেশ দলকে।

প্রধান কোচ ফিল সিমন্সও বিষয়টি স্বীকার করেছেন। বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে তাইজুলের ফর্ম নিয়ে কথা বলেন তিনি।

সিমন্স বলেন, ‘এটা ভীষণ উদ্বেগের (তাইজুলের অফ ফর্ম)। কারণ সে আমাদের দলের প্রধান স্পিনারদের একজন। তাই এটা ভাবনার বিষয় তো বটেই। আমি নিশ্চিত, এটা তার নিজের জন্যও ততটাই উদ্বেগের। তার সঙ্গে যখন কথা বলবেন, বুঝবেন সে নিজেও এটা নিয়ে ভাবছে। কারণ সে আমাদের এই দলের একটা বড় অস্ত্র।’

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ