৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

ডাচ্-বাংলা ব্যাংকে ৮৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ৯ জনের বিরুদ্ধে মামলা

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৪ নভেম্বর ২০২৬, ১৬:৩২ · সর্বশেষ প্রতিবেদন: ৪ নভেম্বর ২০২৬, ১৬:৩২

প্রধান সংবাদ

Sarabangla বাংলা

ডাচ্-বাংলা ব্যাংকে ৮৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ৯ জনের বিরুদ্ধে মামলা

· বাংলাদেশ

ঢাকা: রাজধানীর শনির আখড়ায় ডাচ্-বাংলা ব্যাংকের দনিয়া শাখায় এক গৃহিণীর ব্যাংক হিসাব থেকে ৮৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। গ্রাহকের সরলতা ও নিরক্ষরতার সুযোগ নিয়ে জালিয়াতির মাধ্যমে এ অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী নারগিস আক্তার। এ ঘটনায় ব্যাংকটির চার কর্মকর্তাসহ মোট ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন তিনি।

বুধবার (৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হকের আদালতে মামলার আবেদন করেন নারগিস আক্তার। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগ তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। বাদীর আইনজীবী মাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আসামিরা হলেন- ডাচ্-বাংলা ব্যাংকের দনিয়া শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ডেপুটি ম্যানেজার মোহিত মোরশেদ, অ্যাসিস্ট্যান্ট অফিসার সৌরভ সাহা, রেমিট্যান্স অফিসার মো. রফিকুল ইসলাম এবং ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক মো. গোলাম কিবরিয়া।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ