
ডেঙ্গুতে মৃত্যু আরও ৬, হাসপাতালে ভর্তি ১৮৬৬
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে চার জন এবং খুলনা বিভাগের দুই জন রয়েছেন। একই সময়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬৬ জন।
বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৮৬৮ জন, ময়মনসিংহ বিভাগে ৬৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৫৬ জন, খুলনা বিভাগে ২১৫ জন, রাজশাহী বিভাগে ১৭১ জন, রংপুর বিভাগে ৭১ জন, বরিশাল বিভাগে ২০৬ জন এবং সিলেট বিভাগে ১৩ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এযাবৎ ডেঙ্গুতে সারাদেশে মোট ৪৪৫ জনের মৃত্যু হয়েছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗