৬ নভেম্বর ২০২৬, ২১:১৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

ভাঙন হুমকিতে জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৪ নভেম্বর ২০২৬, ১৭:৩৯ · সর্বশেষ প্রতিবেদন: ৪ নভেম্বর ২০২৬, ১৭:৩৯

প্রধান সংবাদ

Jamalpur News24 বাংলা

ভাঙন হুমকিতে জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক

· বাংলাদেশ

স্টাফ রিপোর্টার: জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশ এখন ব্রহ্মপুত্র নদের ভাঙন হুমকিতে রয়েছে। দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ না করলে ভাঙনের কবলে পড়ে এই মহাসড়কের যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সমীক্ষা শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে।

যুগ যুগ ধরে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের পাশ দিয়ে বয়ে যাচ্ছে ব্রহ্মপুত্র নদ। এই নদের ডান তীর ভাঙন ও গতি প্রকৃতি পরিবর্তনসহ নানা কারণে ধীরে ধীরে মহাসড়কের কাছাকাছি চলে এসেছে। এর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে জামালপুর পৌরসভার হরিপুর এবং সদর উপজেলার শরিফপুর ও নান্দিনা এলাকার কিছু অংশ।

প্রতি বছর নদের পানি বাড়া-কমার সঙ্গে সঙ্গে এই অঞ্চলে ভাঙন দেখা দেয়। এভাবে ভাঙন অব্যাহত থাকলে নদের গর্ভে বিলীন হতে পারে মহাসড়কের কয়েকটি অংশ। এতে জামালপুর ও ময়মনসিংহের সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই ঝুঁকিপূর্ণ প্রতিটি পয়েন্টে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

মূল প্রতিবেদন: Jamalpur News24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ