
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আরো ১ মামলায় গ্রেপ্তার
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা আরো এক মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। এ নিয়ে তার বিরুদ্ধে দায়ের করা পাঁচটি মামলার মধ্যে চারটিতে তাকে গ্রেপ্তার দেখানো হলো।
বুধবার (৪ নভেম্বর) রাজবাড়ী সদর আমলি আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হায়দার আলী এ আদেশ দেন। ২০২৪ সালের ৪ আগস্ট রাজবাড়ী শহরে উৎস সরকার নামে এক শিক্ষার্থীকে মারধর ও পিটিয়ে জখম করার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে কাজী কেরামত আলীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। বুধবার রাজবাড়ী জেলা কারাগার থেকে তাঁকে আদালতে হাজির করা হলে বিচারক আবেদনটি মঞ্জুর করেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
