
রিপাবলিকানদের বড় পরাজয়ে ইরান যুদ্ধের প্রভাব, স্বীকার করলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের কাছে সিনেট ও প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হারিয়ে রিপাবলিকানদের বড় পরাজয়ের পেছনে ইরান যুদ্ধের ভূমিকার কথা স্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের নির্বাচনে জয়লাভ করা এই ৭ মুসলিম কারা? ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি মনে করি এর একটি অংশ ছিল ইরান। ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া পৃথক সাক্ষাৎকারেও তিনি একই কথা উল্লেখ করে বলেন, ইরান এর একটি অংশ ছিল।
তবে মঙ্গলবার নির্বাচনে দল বড় ব্যবধানে হারলেও এবং নিজের নির্বাচনি প্রতিশ্রুতি ‘নতুন কোনও যুদ্ধ নয়’ থাকা সত্ত্বেও ইরান আক্রমণের সিদ্ধান্তকে সমর্থন করেছেন ট্রাম্প। ওয়াল স্ট্রিট জার্নালকে তিনি বলেন, আমি সঠিক কাজটিই করেছি। পরিস্থিতি আবার তৈরি হলে আমি আবারও একই কাজ করতাম।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗