
মানি চেঞ্জারদের জন্য খুলল ডলার সংরক্ষণের নতুন দুয়ার
বৈদেশিক মুদ্রা নিরাপদে সংরক্ষণসহ পরিবহণের ঝুঁকি কমাতে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারদের বৈদেশিক মুদ্রা জমার হিসাব খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক। এ জন্য অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোতে বিশেষ ধরনের কাস্টডিয়াল হিসাব খোলার অনুমতি দিয়েছে ব্যাংকটি।
বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো লাইসেন্সধারী মানি চেঞ্জারদের এফসি কাস্টডিয়াল অ্যাকাউন্ট সুবিধা দিতে পারবে। এসব হিসাব কেবল বৈদেশিক মুদ্রার নোট নিরাপদে সংরক্ষণ, জমা ও উত্তোলনের কাজে ব্যবহার করা যাবে। এগুলো সুদযুক্ত আমানত হিসাব হিসেবে বিবেচিত হবে না। ব্যবসার লেনদেনের পরিমাণ ও ধরন যাচাই করে নির্ধারিত সীমার বাইরে যেকোনো পরিমাণ বৈদেশিক মুদ্রা জমা নেওয়া যাবে। ব্যাংকিং সময়ের মধ্যে মানি চেঞ্জাররা উদ্বৃত্ত বৈদেশিক মুদ্রা জমা দিতে পারবেন। জমা করা অর্থ পরবর্তী কর্মদিবসের সকালে বা প্রয়োজন অনুযায়ী উত্তোলন করা যাবে। এক্ষেত্রে হিসাবে পর্যাপ্ত স্থিতি থাকতে হবে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗