
ইউরোপ নিজের নাক কেটে পরের যাত্র ভঙ্গ করাতে চেয়েছিল
নিউজ ডেস্ক: ইউরোপের অবস্থা হয়েছে নিজের নাক কেটে পরের যাত্র ভঙ্গ করা! ইউরোপের প্রায় সব দেশে সংকট চলছে এবং এই সংকটের প্রধান কারণ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। যে যুদ্ধটি আমেরিকা প্রযোজিত কিন্তু তাদের কি কোন ক্ষতি হচ্ছে? তাদের পিঠে কি তা লেগেছে? লাগেনি, বরং তারা এখন থেকে মুনাফা করছে। যাকে বলে মার্কিন যুদ্ধ বাণিজ্য।
SIPRI এর তথ্যমতে ২০২০–২৪ সালের হিসাবে তাবৎ বিশ্বে অস্ত্র রপ্তানির ৪৩ ভাগই করেছে মার্কিন যুক্তরাষ্ট্র একাই। ব্রাউন বিশ্ববিদ্যালয়ের যুদ্ধ ব্যয়ের প্রকল্পের ২০২৫ সালের গবেষণা বলছে, ২০২০–২৪ সালে পেন্টাগনের কাছ থেকে সামরিক কোম্পানিগুলো ২ দশমিক ৪ ট্রিলিয়ন ডলারের চুক্তি পেয়েছে! বুঝতে পারছেন কি বিপুল বাণিজ্য!
যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধ শুধু ভূরাজনীতির বিষয় নয়, একটি বিশাল ব্যবসাও। যুদ্ধে মানুষ মরে, রাষ্ট্র ধ্বংস হয় আর অস্ত্র কারখানায় বাড়ে মুনাফা। আমেরিকা এই যুদ্ধে ইউরোপকে টেনে এনেছে, তারাও লাফাতে লাফাতে গিয়েছে। কারণ মনিব বলেছে। তাদের কি ক্ষতি হবে সে চিন্তা করেনি।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗