
সিটি গ্রুপের ৫ খেলাপি প্রতিষ্ঠানকে ঋণ দিতে আইন শিথিল করলো কেন্দ্রীয় ব্যাংক
দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী সিটি গ্রুপের পাঁচটি খেলাপি প্রতিষ্ঠানকে তিন হাজার কোটি টাকা চলতি মূলধন ঋণ দেওয়ার সুযোগ করে দিতে ব্যাংক কোম্পানি আইনের একটি ধারা স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত আইনটির সংশ্লিষ্ট ধারা কার্যকর না রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বুধবার (৪ নভেম্বর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে খেলাপি থাকা সত্ত্বেও সিটি গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠান সিটি ব্যাংকের নেতৃত্বে গঠিতব্য ব্যাংকগুলোর সিন্ডিকেট থেকে নতুন করে চলতি মূলধন ঋণ নিতে পারবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঋণ পাওয়ার জন্য বিবেচিত পাঁচটি প্রতিষ্ঠান হলো- সিটি সিড ক্রাশিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিটি এডিবল অয়েল লিমিটেড, সিটি ডাল মিলস লিমিটেড ও শম্পা ফ্লাওয়ার মিলস লিমিটেড। এসব প্রতিষ্ঠানের অনুকূলে তিন হাজার কোটি টাকার চলতি মূলধন-সুবিধা দিতে ব্যাংক কোম্পানি আইনের ২৭কক(৩) ধারা স্থগিত করা হয়েছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗