৫ নভেম্বর ২০২৬, ০২:৪৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

১২ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোন আনছে অপো

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৪ নভেম্বর ২০২৬, ২১:৩০ · সর্বশেষ প্রতিবেদন: ৪ নভেম্বর ২০২৬, ২১:৩০

প্রধান সংবাদ

TechZoom বাংলা

১২ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোন আনছে অপো

· বাংলাদেশ

স্মার্টফোনের ব্যাটারি সক্ষমতা বাড়ানোর প্রতিযোগিতায় নতুন চমক নিয়ে আসছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান অপো (Oppo)। দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ নিশ্চিত করতে এবার ১২ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের (mAh) ব্যাটারিযুক্ত স্মার্টফোন তৈরির পথে এগোচ্ছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের (MIIT) অনুমোদন পেয়েছে অপোর নতুন একটি স্মার্টফোন।

PNC110 মডেল নম্বরের ডিভাইসটির সরকারি সার্টিফিকেশন তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এতে ১১ হাজার ৪৬০ এমএএইচ রেটেড ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বাজারজাত করার সময় ব্যাটারিটির টিপিক্যাল ক্যাপাসিটি ১২ হাজার এমএএইচ হিসেবে উল্লেখ করা হতে পারে।

নতুন স্মার্টফোনটির সম্ভাব্য পরিচয় নিয়ে প্রযুক্তি অঙ্গনে চলছে আলোচনা। এর আগে PMC110 মডেল নম্বরের একটি ডিভাইস চীনের বাজারে Oppo A6c নামে আত্মপ্রকাশ করেছিল। সেই ধারাবাহিকতায় PNC110 মডেলটিও অপোর এ-সিরিজের (A-Series) নতুন সদস্য হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এটি সম্পূর্ণ নতুন কোনো সিরিজের অধীনে বাজারে আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

মূল প্রতিবেদন: TechZoom

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ