
গণমাধ্যমে নেতিবাচক সংবাদে হুমকিতে পড়েছে লক্ষ্মীপুরের সেই পাঁচ কলেজ
সানা উল্লাহ সানু : ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে লক্ষ্মীপুরের পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া ১৭ জন শিক্ষার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেনি। এ নিয়ে গণমাধ্যমে নৈতিবাচক সংবাদ প্রকাশের পর জেলাজুড়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তবে প্রতিষ্ঠানগুলোর বাস্তব অবস্থা জানতে সরেজমিনে অনুসন্ধানে উঠে এসেছে ভিন্ন চিত্র।
খোঁজ নিয়ে জানা গেছে, পাঁচটি প্রতিষ্ঠানই বেসরকারি ও এমপিওবিহীন। নিজস্ব অর্থায়নে পরিচালিত এসব প্রতিষ্ঠানের মধ্যে তিনটি কলেজ এ বছরই নতুন প্রতিষ্ঠান হিসেবে প্রথমবারের মতো এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। বাকি দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের স্কুল শাখার পাশাপাশি কলেজ শাখা রয়েছে।
প্রতিষ্ঠানপ্রধান, শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এসব কলেজের শিক্ষার্থীদের একটি বড় অংশ ঝরে পড়ার ঝুঁকিতে থাকা, শ্রমজীবী এবং বিভিন্ন কারণে নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে না পারা। কোথাও শিক্ষার্থীদের বাল্যবিবাহ, কোথাও কর্মসংস্থানের জন্য পড়াশোনা ছেড়ে দেওয়ার ঘটনা রয়েছে। ফলে শ্রেণিকক্ষে অনিয়মিত উপস্থিতি ও পর্যাপ্ত পাঠগ্রহণের অভাব পরীক্ষার ফলাফলে প্রভাব ফেলেছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗