৭ নভেম্বর ২০২৬, ১২:৫০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

ট্রাম্পের কটাক্ষ উপেক্ষা করে নির্বাচনে ইতিহাস গড়লেন আবদুল আল-সাইয়েদ

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৪ নভেম্বর ২০২৬, ২১:৩৭ · সর্বশেষ প্রতিবেদন: ৪ নভেম্বর ২০২৬, ২১:৩৭

প্রধান সংবাদ

Chandpur Times বাংলা

ট্রাম্পের কটাক্ষ উপেক্ষা করে নির্বাচনে ইতিহাস গড়লেন আবদুল আল-সাইয়েদ

· আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ইতিহাস গড়েছেন মিশিগানের ডেমোক্র্যাট প্রার্থী আবদুল আল-সাইয়েদ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বর্ণবাদী মন্তব্য, ইসলামবিদ্বেষী আক্রমণ এবং নানা অপপ্রচারের জবাব দিয়েছেন নির্বাচনে জয়ী হয়ে। তার এই বিজয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম হিসেবে সিনেটর নির্বাচিত হলেন ৪২ বছর বয়সী এই চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ।

মঙ্গলবার অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও ট্রাম্পের পছন্দের প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করেন আল-সাইয়েদ। ৯৫ শতাংশের বেশি ভোট গণনা শেষে তিনি ৫২ শতাংশেরও বেশি ভোট পেয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

বুধবার ভোরে বিজয় নিশ্চিত হওয়ার পর সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প ও ভ্যান্সকে সরাসরি কটাক্ষ করেন তিনি। নির্বাচনের আগে ট্রাম্প তার নাম নিয়ে উপহাস করেছিলেন। এমনকি তাকে ‘জিহাদি’ বলেও আখ্যা দিয়েছিলেন। অন্যদিকে ভ্যান্স তাকে ‘মানসিক বিকারগ্রস্ত’ বলে মন্তব্য করেছিলেন।

মূল প্রতিবেদন: Chandpur Times

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ