৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

তিন জেলার ৬৫ চরমপন্থির আত্মসমর্পণের পর ১০৩ আগ্নেয়াস্ত্র উদ্ধার

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৪ নভেম্বর ২০২৬, ২১:৫২ · সর্বশেষ প্রতিবেদন: ৪ নভেম্বর ২০২৬, ২১:৫২

প্রধান সংবাদ

Silkcity News বাংলা

তিন জেলার ৬৫ চরমপন্থির আত্মসমর্পণের পর ১০৩ আগ্নেয়াস্ত্র উদ্ধার

· বাংলাদেশ

সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার ৬৫ জন চরমপন্থি ও সর্বহারা সদস্যের আত্মসমর্পণ করেছেন। পরে তাদের দেওয়া তথ্য এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১০৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এসময় ১ হাজার ১৩৬ রাউন্ড তাজা গুলি, ১৫টি ম্যাগাজিন, ৯৫টি দেশীয় অস্ত্র এবং আটটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।

বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জের সলঙ্গায় এসআরবি-১২-এর প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নটির অধিনায়ক মো. আতিকুর রহমান মিয়া।

তিনি বলেন, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠার পর থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে বিভিন্ন ধরনের অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ করছে। জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ীসহ খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি ও অপহরণের মতো চাঞ্চল্যকর মামলার আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

মূল প্রতিবেদন: Silkcity News

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ