বাঘ ও মানুষের সংঘাত ঠেকাতে সুন্দরবনে নাইলনের বেড়া
স্টাফ রিপোর্টার : বাংলাদেশের সুন্দরবনে মাছ ধরার নৌকা, মৌয়াল ও বাউয়ালিরা যখন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনের গভীরে যান, তখন তাদের রয়েল বেঙ্গল টাইগারের মুখোমুখি হওয়া ঠেকাতে নতুন আশা দেখাচ্ছে ‘নাইলন ফেন্স’ বা সাধারণ নাইলনের জাল দিয়ে তৈরি বেড়া।
হালকা ও টেকসই এই নাইলনের বেড়া বননির্ভর জনগোষ্ঠীর চলাচল আছে এমন নির্দিষ্ট কিছু ঝুঁকিপূর্ণ এলাকায় স্থাপন করা হচ্ছে। এর ফলে নাজুক ম্যানগ্রোভের বাস্তুতন্ত্র বা পরিবেশের কোনো স্থায়ী ক্ষতি না করেই মানুষ ও বাঘের মধ্যে একটি কার্যকর ব্যবধান তৈরি করা সম্ভব হচ্ছে।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এ জেড এম হাছানুর রহমান জানান, একটি তিন বছর মেয়াদি প্রকল্পের আওতায় বন বিভাগ ইতোমধ্যেই সুন্দরবনের চারপাশে ৭৪ কিলোমিটার এলাকা জুড়ে এই নাইলনের বেড়া নির্মাণ সম্পন্ন করেছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗