
চার দিনের সফরে রাজশাহী আসছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী
স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, এমপি চার দিনের সরকারি সফরে রাজশাহী, নাটোর ও সিরাজগঞ্জ জেলা সফর করবেন।
মন্ত্রী বৃহস্পতিবার বেলা এগারোটায় বিমানযোগে রাজশাহী এসে পৌঁছবেন। বেলা সোয়া এগারোটায় রাজশাহী জেলা এবং বিকাল তিনটায় নাটোর জেলার আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কার্যক্রমসহ সার্বিক সরকারি কার্যাবলী তদারকি ও সমন্বয় সংক্রান্ত সভায় অংশগ্রহণ করবেন তিনি।
শুক্রবার বেলা এগারোটায় পৌর ভাসানী মিলনায়তনে সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুত কমিটির অধীনে বর্ধিত সভায় যোগদান করবেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗