৫ নভেম্বর ২০২৬, ১১:০৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রলীগ নেতা সারোয়ার আলম গ্রেফতার

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৫ নভেম্বর ২০২৬, ০১:৩৯ · সর্বশেষ প্রতিবেদন: ৫ নভেম্বর ২০২৬, ০১:৩৯

প্রধান সংবাদ

Habiganj Express বাংলা

বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রলীগ নেতা সারোয়ার আলম গ্রেফতার

· অপরাধ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সারোয়ার আলম জয়কে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৪ নভেম্বর) রাত আড়াইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক ও উপপরিদর্শক (এসআই) ধ্রুবেশ চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের একটি দল সদর উপজেলার ২ নম্বর রিচি ইউনিয়নের ঈশানকোণা এলাকায় অভিযান চালায়।

এ সময় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি বৃন্দাবন সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. সারোয়ার হোসেন জয়কে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ